২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিক্ষোভ-অবরোধ-ভাংচুর

সাভারের ভবস ধসে বিপুল সংখ্যক প্রাণহানির জন্য দোষীদের বিচারের দাবিতে বন্দরনগরীর বেশ কয়েকটি স্থানে সড়ক অবরোধ করে গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে পোশাক পোশাক শ্রমিকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2013, 05:22 AM

Updated : 23 Aug 2022, 10:39 AM

শনিবার সকালে নগরীর সিইপিজেড, অক্সিজেন মোড়ে অবরোধ করে গাড়িতে অগ্নিসংযোগ ও ভাংচুর করে শ্রমকিরা। শ্রমিকরা। বিক্ষোভ হয়েছে কর্ণফুলী ইপিজেডেও।

বায়েজিত থানার উপ-পরিদর্শক সাইরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৯টার দিকে বায়েজিত থানা এলাকায় ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সামনে আবুল খায়ের গ্র“পের তিনটি কাভার্ড ভ্যানে আগুন দেয় বিক্ষুব্ধ শ্রমিকরা।

Image
সাভারে ভবন ধসে হতাহতের ঘটনায় নারায়ণগঞ্জে সড়ক অবরোধ করে ক্ষুব্ধ পোশাক শ্রমিকরা।

সাভারে ভবন ধসে হতাহতের ঘটনায় নারায়ণগঞ্জে সড়ক অবরোধ করে ক্ষুব্ধ পোশাক শ্রমিকরা।

পরে দমকল বাহিনী গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এছাড়া  সকাল ১১টার দিকে অক্সিজেন বাংলাবাজার মোড়ে এলিট পেইন্ট অফিসে হামলা ও ভাংচুর করেছে বি¶ুব্ধ গার্মেন্টস শ্রমিক ও স্থানীয়রা।

এলিট পেইন্টের কর্মচারী সৈকত বড়–য়া জানান, এক থেকে দেড়শ লোক আচমকা তাদের অফিসে হামলা চালায় । এ সময় তারা অফিস এবং সামনে থাকা ট্রাক ভাংচুর করে।

পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

চট্টগ্রাম শিল্প পুলিশের ভারপ্রাপ্ত পরিচালক তোফায়েল আহামেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৯টার দিকে সিইপিজেড মোড়ে বেশ কিছূ শ্রমিক জড়ো হয়ে সাভারে দুর্ঘটনার শিকার গার্মেন্টস মালিকদের বিচার দাবি করে স্লোগান দিতে থাকে।

একই সময়ে অক্সিজেন এলাকায়ও শ্রমিকরা সড়ক অবরোধ করে। সেখানে আবুল খায়ের গ্রুপের একটি গাড়ি ভাংচুর হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

তিনি আরো বলেন, সকাল সাড়ে ৭টার দিকে কর্ণফুলী ইপিজেড এলাকায়ও শ্রমিকরা বিক্ষোভ করে। তবে পুলিশের আহ্বানে পরে তারা সরে যায়।

সাভারে ভবন ধসে নিহতদের প্রায় সবাই পোশাক শ্রমিক। নয় তলা ওই ভবনে পাঁচটি কারখানা ছিল।

ওই কারখানাগুলোর শ্রমিকদের অভিযোগ, ভবনে ফাটল দেখা দেয়ার পরও গত ২৪ এপ্রিল সকালে তাদের কাজে যোগ দিতে বাধ্য করা হয়।

ভবন ধসে নিহতের সংখ্যা সোয়া তিনশ ছাড়িয়েছে। এখনো উদ্ধার কাজ চলছে।