২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে হেফাজতের মহাসমাবেশ শনিবার

১৩ দফা দাবি আদায়ে ৫ মে’র অবরোধ কর্মসূচি সফল করতে হেফাজতে ইসলাম টঙ্গীর মন্নুনগর এলাকায় মহাসমাবেশ করবে শনিবার বিকালে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2013, 04:04 PM

Updated : 23 Aug 2022, 10:39 AM

এতে গাজীপুর ও আশপাশের জেলার নেতা-কর্মীরা যোগ দেবেন বলে জানান সংগঠনের গাজীপুর জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মুফতি নাসির উদ্দিন খান।

তিনি আরো জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরের টংঙ্গীর বিশ্বইজতেমা ময়দানের পাশের রাস্তায় শনিবার বিকেল ২টা থেকে ৫টা পর্যন্ত চলবে ওই মহাসমাবেশ।

ওই মহাসমাবেশে প্রধান অতিথি থাকবেন হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের আহ্বায়ক মাওলানানূর হোসেন কাসেমী।