২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে শেভরনের বিরুদ্ধে বিক্ষোভ

সিলেটের বিশ্বনাথে স্থানীয় বাসিন্দারা গ্যাস অনুসন্ধানকারী কোম্পানি শেভরনের বিরুদ্ধে বিক্ষোভ করেছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2013, 01:29 PM

Updated : 23 Aug 2022, 10:38 AM

পনাউল্লা-রসুলগঞ্জ সড়ক দিয়ে চলাচলকারী শেভরনের ৫টি গাড়ি আটকে রেখেছে তারা।

বৃহস্পতিবার দুপুর ১২ টা থেকে শুরু হয়ে বিকেল ৫ টা পযর্ন্ত এ বিক্ষোভ চলছিলো। শেভরনের ত্রিমাত্রিক ভূতাত্ত্বিক জরিপ (সিসমিক জরিপ) এর সময় বাড়ি-ঘর, মসজিদ ও মাদ্রাসায় ফাটল দেখা দেয়া এবং ক্ষতিপূরণ না দেয়ার প্রতিবাদে তারা বিক্ষোভ করেন।

এ সময় তারা পনাউল্লা-রসুলগঞ্জ সড়ক অবরোধ করে।

বিক্ষোভকারীরা জানান, সম্প্রতি শেভরনের গ্যাস অনুসন্ধান কাজের অংশ হিসেবে বিশ্বনাথের খাজাঞ্চি ও অলংকারী ইউনিয়নে তারা সিসমিক জরিপ চালায়।

এ সময় ভূগর্ভে বিস্ফোরণে খাজাঞ্চি ইউনিয়নের পূর্ব বন্ধুয়া, পশ্চিম বন্ধুয়া এবং অলংকারী ইউনিয়নের পশ্চিম বড় খুরমা গ্রামের ৩০-৪০টি বাড়িতে ফাটল দেখা দেয়। এছাড়া পূর্ব বন্ধুয়া মসজিদ ও খুরমা ইসলামি একাডেমিতেও ফাটল দেখা দেয়।

তারা জানান, শেভরন কর্তৃপক্ষ তাদের ক্ষতিপুরণের আশ্বাস দিলেও কাজ শেষ পযার্য়ে চলে আসলেও কোন ক্ষতিপুরণ দেয়া হচ্ছেনা।এর প্রতিবাদে বৃহস্পতিবার দুপুর ১২টায় পনাউল্লা-রসুলগঞ্জ সড়কের অলংকারি ইউনিয়নের বড় খুরমা এলাকায় সড়ক অবরোধ করে স্থানীয় লোকজন বিক্ষোভ শুরু করে।

বিশ্বনাথ উপজেলা নিবার্হী কর্মকর্তা সোনামনি চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কিছু লোক শেভরনের গাড়ি আটকিয়ে সড়ক অবরোধ করেছে। তাদের সাথে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।

বিশ্বনাথ থানার উপ-পরিদর্শক (এসআই) সায়েদুর রহমান জানান, বিক্ষুব্ধ এলাকাবাসীকে অবরোধ প্রত্যাহারের অনুরোধ করলে তারা তা মানেনি। এলাকাবাসীকে বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে।

এ ব্যাপারে জানতে শেভরন সিলেট এর কমিউনিকেশন কর্মকর্তা বদরুদ্দোজা বদরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি  এ ব্যাপারে কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানান।