সলঙ্গায় ট্রাকচাপায় চালকের সহযোগী নিহত
সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাকচাপায় নিহত হয়েছেন অন্য একটি ট্রাকের চালকের সহযোগী।
বুধবার গভীর রাতে হাটিকুমরুল-বনপাড়া সড়কের সাতটিকরি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আকাশ (২১) চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা।
হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) খায়রুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, রাজশাহী থেকে ঢাকাগামী একটি ট্রাক সাতটিকরি এলাকায় বিকল হয়ে গেলে রাস্তার পাশে রেখে মেরামত করছিলেন আকাশ।
এ সময় আরেকটি ট্রাক থামিয়ে রাখা ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান আকাশ।
লাশ থানা হেফাজতে রয়েছে জানিয়ে খায়রুজ্জামান বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে।
