২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আহতদের চিকিৎসার তথ্য নিয়ে 'হটলাইন'

সাভারে ভবন ধসে আহতদের চিকিৎসার বিষয়ে তথ্য আদান-প্রদানে দু'টি 'হট লাইন' চালু করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2013, 05:18 AM

Updated : 23 Aug 2022, 10:38 AM

স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা পরীক্ষীত চৌধুরী বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের তত্ত্বাবধানে ন্যাশনাল হেলথ ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টার অ্যান্ড মনিটরিং সেলে ০১৭৫৯১১৪৪৮৮ ও ৯৮৫৫৯৩৩ নম্বরে যে কেউ ফোন করে এ বিষয়ে তথ্য জানতে ও জানাতে পারবেন।

সাভার বাসস্ট্যান্ড এলাকার ‘রানা প্লাজায়’ মঙ্গলবার ফাটল ধরার পর বুধবার ভবনটি ধসে পড়ে। যার চারটি তলায় পাঁচটি পোশাক কারখানায় প্রায় সাড়ে তিন হাজার শ্রমিক কাজ করছিলেন ঘটনার সময়। 

দেশের ইতিহাসে ভয়াবহতম ভবন ধসের ঘটনায় নিহতের সংখ্যা দেড়শ' ছাড়িয়েছে। ঘটনার ২৪ ঘণ্টা পরও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন বহু মানুষ। আহত হয়েছে এক হাজারেরও বেশি।