বিএনপি কার্যালয় ভাংচুর করেছে ‘ছাত্রদল’
রাজশাহীতে বিএনপির একটি কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে ছাত্রদল কর্মীদের বিরুদ্ধে
বুধবার সন্ধ্যায় মহানগরীর রাজপাড়া থানা বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে।
মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহ মইনুল ইসলাম বলেন, সোমবার নগরীর চার থানা ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়।
কাঙ্খিত পদ বঞ্চিত হয়ে রাজপাড়া থানা ছাত্রদলের নেতা বাবলু, জনি ও আপেলের নেতৃত্বে এই ভাঙচুর চালানো হয়েছে।
এ ব্যাপারে বাবলুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।
রাজপাড়া থানার ওসি এবিএম রেজাউল ইসলাম বলেন, ছাত্রদলের ৩০ থেকে ৪০ জন কর্মী নগরীর কোর্ট এলাকায় রাজপড়া থানার বিএনপির কার্যালয়ে গিয়ে ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় তারা দরজা ও জানালার কাঁচ ভাংচুর করে।
পরে পুলিশ বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে।
