রাবি ক্যাম্পাস থেকে বোমা উদ্ধার
রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে পরিত্যক্ত অবস্থায় একটি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুরে খালেদা জিয়া আবাসিক হলের সামনে থেকে বোমাটি উদ্ধার করা হয়।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অসিত কুমার ঘোষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাতবোমাটি উদ্ধার করে সেটি থানায় নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে।
কেউ বিশ্ববিদ্যালয়ে আতংক সৃষ্টির উদ্দেশ্যে বোমাটি রেখেছে বলে তার ধারণা।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তারিকুল হাসান বলেন, ছাত্রীহলের সামনে হাতবোমা পাওয়ার ঘটনা সত্যিই ভাবনার বিষয়। কোন মহল মেয়েদের ‘ব্যবহার’ করছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। আপাতত বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা নিশ্চিতে পুলিশ বাহিনী তৎপর রয়েছে।
