২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরের ব্যবসায়ী প্রতিষ্ঠানের ৪৫ লাখ টাকা ছিনতাই

জেলার নগরকান্দা উপজেলার কৃষ্ণপুর-গজারিয়া সড়কের কালীখোলা বাজার এলাকায় একটি রড-সিমেন্ট দোকানের কর্মচারীদের কাছ থেকে ৪৫ লাখ টাকা ছিনতাই হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2013, 05:18 PM

Updated : 23 Aug 2022, 10:37 AM

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ‘হাসেম অ্যান্ড সন্স’ নামের ওই দোকানের দুই কর্মচারীকে মারধর করে ও অস্ত্রের মুখে ৪৫ লাখ টাকা নিয়ে যায় মোটরসাইকেল আরোহী ৭/৮জন ছিনতাইকারী ।

এ ঘটনায় নগরকান্দা পুলিশ নগরকান্দার জঙ্গুরদী এলাকার অনীক (২৮) নামে এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।

‘হাসেম অ্যান্ড সন্স’ এর স্বত্বাধিকারী মোশাররফ হোসেন জানান, তার প্রতিষ্ঠানের দুই

কর্মচারী মিজানুর রহমান ও বাবলু রায় সদরপুর উপজেলার বিভিন্ন বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে পাওনা টাকা উঠিয়ে মোটরসাইকেলযোগে ফরিদপুরে ফেরার পথে নগরকান্দার

কালীখোলা বাজারের সেতুর ওপর তিনটি মোটরসাইকেলে করে ৭/৮জন যুবক তাদের গতিরোধ করে। এসময় তারা দুই রাউন্ড গুলি বর্ষণ করে কাপড়ের ব্যাগে রাখা ৪৫ লাখ টাকা ছিনিয়ে নেয়।

নগরকান্দা থানার ওসি আব্দুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক অনীককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ ছিনতাই হওয়া টাকা উদ্ধার ও ছিনতাইকারীদের ধরতে অভিযান চালাচ্ছে।