ময়মনসিংহে ইজিবাইক, রিকশায় অগ্নিসংযোগ
ময়মনসিংহে ১৮ দলীয় জোটের হরতাল চলাকালে মঙ্গলবার রাতে ইজিবাইক ও রিকশায় আগুন দেয় হরতাল সমর্থকরা।
তবে এতে কেউ আহত হয়নি।
কোতোয়ালী মডেল থানার ওসি ফজলুল করিম জানান, রাত সাড়ে ৮টার দিকে শহরের রামকৃষ্ণ মিশন রোডে যাত্রীবাহী ব্যাটারি চালিত ইজিবাইক ও রিকশায় আগুন ধরিয়ে দেয় হরতাল সমর্থকরা।
এসময় যাত্রীরা আতংকে রিকশা ও ইজিবাইক থেকে দ্রুত নেমে যায়। এদিকে শহরের ধোপাখোলা রোডে ২টি অটোরিকশা ভাংচুর করেছে হরতাল সমর্থকরা।
তবে এ সব ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।
