২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে সন্দেহভাজন ৪ জলদস্যু আটক

কক্সবাজার শহরের ফিশারি ঘাট এলাকা থেকে সন্দেহভাজন চার জলদস্যুকে আটক করে পুলিশে দিয়েছে মৎস্য ব্যবসায়ী ও জেলেরা।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2013, 01:06 PM

Updated : 23 Aug 2022, 10:37 AM

মঙ্গলবার বিকাল ৪ টার দিকে এ ঘটনা ঘটে।

আটকরা হল, মহেশখালীর সোনাদিয়া এলাকার নবী হোসেন (৪০), কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলের সৈয়দ আকবর (৩৫), শহরের কুতুবদিয়া পাড়ার মোহাম্মদ দেলোয়ার (৩২) ও হেলাল (৩০)।

কয়েকজন মৎস্য ব্যবসায়ী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার রাতে সাগরে নুনিয়ারছড়ার একটি ফিশিং ট্রলারে ডাকাতি সংঘটিত হয়। মঙ্গলবার বিকালে ডাকাতির মাছ এবং অন্যান্য মালামাল বিক্রি করতে আসলে জেলেরা তাদের সনাক্ত করে আটক করে।

পরে কক্সবাজার সদর থানা পুলিশের কাছে তাদের সোপর্দ করা হয়।

সদর থানার ওসি জসীম উদ্দিন সন্দেহভাজন চার জলদস্যুকে আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাদেরকে

জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।