২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুলে ঢুকে ছাত্রীকে উত্ত্যক্ত, কিশোরের জেল

গোপালগঞ্জের কাশিয়ানীতে স্কুলে ঢুকে এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে এক কিশোরকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2013, 07:37 AM

Updated : 23 Aug 2022, 10:37 AM

দণ্ডপ্রাপ্ত কিশোর হাকিম শরীফ (১৮) কাশিয়ানী উপজেলার ছোটবাহিরবাগ গ্রামের দাউদ শরীফের ছেলে।

শরীফ মঙ্গলবার সকালে রামদিয়া শ্রীকৃষ্ণ শশী কমল বিদ্যাপীঠে ঢুকে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করে। এ সময় শিক্ষক ও সহপাঠীরা তাকে আটক করে পুলিশে দেয়।

দুপুরে কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আব্দুল লতিফ শরীফকে তিন মাসের কারাদণ্ড দেন বলে জানান রামদিয়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ ইমারত আলী।