২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মাদ্রাসা ছাত্র তৌহিদুল হত্যায় গ্রেপ্তার ১

চট্টগ্রামে মাদ্রাসা ছাত্র তৌহিদুল ইসলাম হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2013, 07:29 AM

Updated : 23 Aug 2022, 10:37 AM

গ্রেপ্তার মো. ইলিয়াছ (২১) ফিরোজ শাহ কলোনি জিয়ানগর এলাকার বাসিন্দা আবু মিয়ার ছেলে।

মঙ্গলবার সকালে খুলশী থানার ফিরোজশাহ কলোনি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা শাহ আলম সরকার জানান।

গত বছরের ১৪ অগাস্ট রাতে ফিরোজশাহ কলোনি এলাকার কবরস্থানের পাশে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে বহদ্দারহাটের বাইতুল মায়ারিফ মাদ্রাসার ছাত্র তৌহিদুল (২৫)নিহত হন।

তদন্ত কর্মকর্তা শাহ আলম বলেন, সকাল ১০টার দিকে ফিরোজ শাহ কলোনি জিয়ানগর এলাকায় অভিযান চালিয়ে ইলিয়াছকে গ্রেপ্তার করা হয়।

ইলিয়াস এ মামলার এজাহারভুক্ত আসামি বলে জানান তিনি।