২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে বিএনপির ৬ নেতাকর্মী গ্রেপ্তার

হরতালে নাশকতামূলক কর্মকাণ্ডের আশঙ্কায় সোমবার মধ্যরাতে রাজবাড়ীতে ছয় বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2013, 07:10 AM

Updated : 25 Apr 2022, 06:38 PM

এর মধ্যে রাজবাড়ী সদর থেকে ২ জন এবং পাংশা থানায় অপর ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এরা হলেন- শাহীন (৩১), আরিফ (১৮), ওবায়দুর (৩৫), সাইদুল (২০), ঠান্ডু (২২) এবং আবু নাসের (২০)।

রাজবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আবু জাফর ও পাংশা থানার এসআই কামাল হোসেন ভূঁইয়া ঘটনার সত্যতা স্বীকার করেন।