২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে মা ও ছেলের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বজ্রপাতে মা ও ছেলের মৃত্যু হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2013, 05:22 AM

Updated : 25 Apr 2022, 06:38 PM

মঙ্গলবার সকালে উপজেলার শ্যামপুর ইউনিয়নের কয়লার দিয়াড় গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন- গ্রামের রুহুল আমিনের স্ত্রী শওকত আরা (৩৫) ও তার ছেলে মিলন (১২)।

শ্যামপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য গোলাম মোস্তফা বাচ্চু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৮টার দিকে বাড়ির বারান্দায় বসে শওকত আরা ও তার ছেলে মিলন নাস্তা খাচ্ছিলেন।

এ সময় বজ্রপাতে তারা ঘটনাস্থলেই মারা যান। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে বলে জানান ইউপি সদস্য মোস্তফা।