২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে হরতালে হাতবোমা বিস্ফোরণ, আটক ৪

শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা টানা ৩৬ ঘণ্টার হরতালের প্রথম দিন সকালে পিকেটাররা গাড়ি ভাংচুর ও হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2013, 05:21 AM

Updated : 25 Apr 2022, 06:38 PM

মঙ্গলবার সকালে হরতাল সমর্থকরা চাঁদপুর-কুমিল্লা সড়কের কুমারডুগিতে গাড়ি ভাঙচুর করেছে।

এ সময় তারা সড়কের বিভিন্ন স্থানে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করার চেষ্টা করে। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এছাড়া পিকেটাররা চাঁদপুর সরকারি কলেজের সামনে ৩টি হাতবোমা বিস্ফোরণ ঘটায় বলে জানান চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর।

তিনি জানান, হরতালে জেলার বিভিন্ন স্থান থেকে পুলিশ ৪ পিকেটাররাকে আটক করেছে। এছাড়া কোথাও কোন বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

হরতালের সমর্থনে জেলা সদরে ১৮ দল মিছিল করছে।