২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে ‘চরমপন্থি’ গ্রেপ্তার

মেহেরপুরের গাংনী উপজেলা থেকে সোমবার রাতে অস্ত্র ও গুলিসহ এক ‘চরমপন্থি’ নেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মেহেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2013, 03:58 PM

Updated : 23 Aug 2022, 10:36 AM

গ্রেপ্তার মো. ঝান্টুর (৩৯) বাড়ি উপজেলার ষোলটাকা ইউনিয়নের আমতৈল মানিকদি গ্রামে।  

এই সময় তার কাছ থেকে পাঁচ রাউন্ড গুলিসহ একটি পিস্তল উদ্ধার হয়েছে।

তিনি পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) আঞ্চলিক নেতা বলে র‌্যাব জানিয়েছে।

র‌্যাব-৬ এর গাংনী ক্যাম্প কমান্ডার এএসপি আকতার হোসেন বলেন, রাত সাড়ে ৮টার দিকে নিজ বাড়ি থেকে ঝান্টুর বাড়িতে র‌্যাব অভিযান চালায়।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাকে গ্রেপ্তার করা হয়।

গাংনী থানার ওসি আলমগীর হোসেন বলেন, ঝান্টুর বিরুদ্ধে গাংনী, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা ও কুষ্টিয়ার দৌলতপুর থানায় ৯/১০টি মামলা আছে।

চরমপন্থি সংগঠনের সঙ্গে জড়িত থাকায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।