সাতক্ষীরায় ম্যাজিস্ট্রেটের ওপর হামলা
সাতক্ষীরার শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক এক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তার গাড়ির উপর হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে।
রোববার বিকালে শ্যামনগর উপজেলার কাশিমারিতে এ ঘটনার পর রাতেই মামলা দায়ের করা হয়েছে।
সাতক্ষীরার নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) রবিউল হাসান সাংবাদিকদের জানান, কাশিমারিতে অলিউল্লাহ মোল্লা ও তার ভাই হবি মোল্লা দীর্ঘদিন ধরে কাঠ ব্যবহার করে তাদের মালিকানাধীন ভাটায় ইট পুড়িয়ে আসছিলেন।
পরিবেশের ক্ষতির কথা চিন্তা করে স্থানীয়রা এ ব্যাপারে জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেন।
এনডিসি পরিবেশ অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তাকে নিয়ে সেখানে যান। ভ্রাম্যমাণ আদালতের লোকজন সেখানে পৌঁছানো মাত্র অলিউল্লাহ ও হবি তাদের লোকজন নিয়ে গাড়ি লক্ষ্য করে হামলা চালায়।
এতে এনডিসিসহ ভ্রাম্যমাণ আদালতের সদস্যরা লাঞ্চিত হন, গাড়িটিও ভাংচুর করা হয়। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে বলে জানান শ্যামনগর থানার উপ-পরিদর্শক (এসআই) সঞ্জয় কুমার।
তিনি জানান, রাতেই এনডিসির পেশকার জগদীশ বাদী হয়ে অলিউল্লাহ, হবি মোল্লাসহ চারজনের নামোলেøখ করে অজ্ঞাত আরো ৪০/৫০ জনকে আসামি করে দ্রæত বিচার আইনে একটি মামলা করেন।
এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা আরেকটি মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান এসআই।
