২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে বাগানের গাছ কেটেছে সন্ত্রাসীরা

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় এক কৃষকের ফল বাগানের সব গাছ কেটে ফেলেছে সন্ত্রাসীরা।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2013, 10:59 AM

Updated : 23 Aug 2022, 10:36 AM

শনিবার রাতে বড়পিলাক বাঙালিপাড়ায় মো. আব্দুর রবের একটি বাগানের প্রায় তিনশ’ ফলন্ত গছ কেটে ফেলা হয় বলে জানায় পুলিশ।

বাগানের পাহাড়াদার মো. আক্তার হোসেন সাংবাদিকদের বলেন, রাত ১০টার দিকে  ৩০/৪০ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী বাগানের আম, কাঁঠালসহ বিভিন্ন ফলের প্রায় তিনশ’ গাছ কেটে ফেলে।

গুইমারা থানার ওসি বশির আহম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ব্যাপারে এখনো বাগান মালিক কোনো অভিযোগ করেননি।

পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানান ওসি।