২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু

রাজধানীর কারওয়ান বাজার ও মগবাজারে ট্রেনে কাটা পড়ে এক নারীসহ দুই জনের মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2013, 10:47 AM

Updated : 23 Aug 2022, 10:36 AM

কমলাপুর রেলওয়ে থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) জাহিদুল ইসলাম বলেন, রোববার সকাল সাড়ে ১১টার দিকে মগবাজার রেলক্রসিং পার হওয়ার সময় ময়মনসিংহ থেকে ঢাকাগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে এক নারী মারা যান।

তিনি জানান, নিহতের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ত্রিশ বছর।

কারওয়ানবাজার রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে নিহতের নাম স্বপন (৩৫)। দিনি বাংলাদেশ চলচিত্র উন্নয়ন করপোরেশনের (এফডিসি) কর্মচারীদের খাবার সরবরাহ করতো বলে পুলিশ জানায়।

এএসআই জাহিদুল ইসলাম জানান, সকাল সাড়ে দশটার দিকে কারওয়ান বাজার রেলক্রসিং এর সামনে রাস্তা পার হওয়ার সময় খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস নামে একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থালেই মারা যান স্বপন।

ময়নাতদন্তের জন্য লাশ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হযেছে বলে তিনি জানান।