২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ট্রাকের ধাক্কায় কলেজছাত্র নিহত

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2013, 10:06 AM

Updated : 23 Aug 2022, 10:36 AM

পুলিশ জানায়, রোববার দুপুরে সিলেট-তামাবিল সড়কের তামাবিল এলাকায় এ দুর্ঘটনায়  নিহত হেলাল উদ্দিন (২০) উপজেলার নলজুড়ি গ্রামের রফিজ উদ্দিনের ছেলে। তিনি তৈয়ব আলী কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা প্রায় দুইঘণ্টা সড়কটি অবরোধ করে রাখে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল ইসলাম গিয়ে যান চলাচলের ব্যবস্থা করেন।

গোয়াইনঘাট থানার ওসি শফিকুর রহমান খান বলেন, দুপুর ১২টার দিকে তামাবিল থেকে সিলেটগামী একটি ট্রাক হেলালের মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।