লক্ষ্মীপুরে ২২০ কেজি জাটকা আটক
লক্ষ্মীপুর জেলা শহরের ঝুমুর সিনেমা হলের সামনে দুটি যাত্রীবাহী বাস থেকে ২২০ কেজি জাটকা আটক করেছে পুলিশ।
স্থানীয় জনতা ঢাকাগামী দুটি যাত্রীবাহী চেয়ারকোচে চারটি ঝুড়িভর্তি এসব জাটকা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন চৌধুরী, নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম খানের নেতৃত্বে এস আই মো. নাসির জাটকাগুলো জব্দ করেন। সেইসঙ্গে মো. মুরাদ নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তাকে এক হাজার টাকা জরিমানা ও এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
পরে এসব জাটকা বিভিন্ন এতিম খানায় বিতরণ করা হয়।
সদর উপজেলা মৎস্য কর্মকর্তা রুহুল আমিন ও জাহিদ হোসেন এসময় উপস্থিত ছিলেন।
