২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে ‘অস্ত্র ব্যবসায়ী’ গ্রেপ্তার

ঢাকার সাভারের আশুলিয়ায় পুলিশ এক ‘অস্ত্র ব্যবসায়ীকে’ গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সাভার,প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2013, 12:19 PM

Updated : 23 Aug 2022, 10:35 AM

শনিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের বাইশ মাইল এলাকায় একটি বাসে তল্লাশি চালিয়ে শেখ রিমন ওরফে রনিকে (২৮) গ্রেপ্তার করা হয়।

এ সময় তার কাছ থেকে আমেরিকার তৈরি দুটি পিস্তল, চারটি ম্যাগজিন ও দুই রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়েছে।

রনি যশোরের কোতোয়ালি এলাকার বেজপাড়া বিহারী কলোনির বাসিন্দা শেখ ওয়াহেদ মিয়ার ছেলে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদ পেয়ে সকাল সোয়া ৮টার দিকে সাতক্ষীরা থেকে আসা ঈগল পরিবহনের বাসটিতে তল্লাশি চালানো হয়।

পুলিশ কর্মকর্তা আরো বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার রনি জানিয়েছেন- তিনি যশোর থেকে প্রায়ই অস্ত্র ও গুলি ঢাকায় এনে বিক্রি করেন। তবে ঢাকায় তার ক্রেতার নাম জানাননি।

এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।