শেরপুরে ওলামা দলের সভাপতি গ্রেপ্তার
নাশকতার পরিকল্পনার অভিযোগে শেরপুর জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি ও ইসলামী ছাত্র শিবিরের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার ভোরে শহরের দমদমা কালীগঞ্জ থেকে জেলা ওলামা দলের সভাপতি আব্বাস আলী ও ভাতশালা এলাকা থেকে শেরপুর পলিটেকনিক ইন্সটিটিউট শাখার শিবির সভাপতি আব্দুল মমিনকে গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশের পরিদর্শক মো. নজরুল ইসলাম বলেন, এরা গোপন বৈঠকে মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে আটক জামায়াত নেতা কামারুজ্জামানের মামলার রায়ের পর শেরপুরে নৈরাজ্য ও নাশকতা সৃষ্টির পিরিকল্পনা করছিল।
