২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাল্টিপ্ল্যান সেন্টারে অগ্নিকাণ্ড

রাজধানীর এলিফ্যান্ট রোডে কম্পিউটার মার্কেট মাল্টিপ্ল্যান সেন্টারে অগ্নিকাণ্ড ঘটেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2013, 05:05 AM

Updated : 25 Apr 2022, 06:37 PM

ফায়ার ব্রিগেডের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মো. আলী জানান, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মাল্টিপ্ল্যান সেন্টারের পাঁচতলায় আগুনের সূত্রপাত হয়।

অগ্নি নির্বাপক বাহিনীর ১২টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা নিলুফার ইয়াসমিন জানান।

ঘটনাস্থলে উপস্থিত পুলিশ পরিদর্শক (পেট্রল) মো. সাজ্জাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগুন লাগার পর কয়েকজন ছাদের ওপর আশ্রয় নেন। তাদের মই দিয়ে নামিয়ে আনা হয়েছে।”

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।