২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে হামলায় এক বাংলাদেশি আহত

ইরাকের রাজধানী বাগদাদে বোমা হামলায় এক বাংলাদেশি আহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2013, 04:22 PM

Updated : 23 Aug 2022, 10:35 AM

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার শাখার মহাপরিচালক শামীম আহসান শুক্রবার এ তথ্য জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় বাগদাদের একটি ক্যাফেতে বোমা হামলায় স্বপন নামের এক বাংলাদেশি আহত হয়েছেন। তার পা ভেঙে গেছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্বপন বরিশালের গৌরনদীর শাহজিরা গ্রামের সিদ্দিক খানের ছেলে।

বৃহস্পতিবারের ওই আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩২ জন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়। চলতি বছরে একক কোনো হামলায় এটাই সবচেয়ে বেশি সংখক হতাহতের ঘটনা বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।