গোপালগঞ্জে জিহাদি বই উদ্ধার, গ্রেপ্তার ১
গোপালগঞ্জ শহরে একটি বাড়ি থেকে বিপুল সংখ্যক জিহাদি বইসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ সময় শিবিরকর্মী সন্দেহে আবুল হায়াৎ মোল্লাকে (২৫) আটক করা হয়। আবুল হায়াৎ সদর উপজেলার তেবাড়িয়া গ্রামের আব্দুস ছালাম মোল্লার ছেলে।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. জাকির হোসেন মোল্লা বলেন, ওই আস্তানা থেকে যে হারাম তুচ্ছ নয়, ইসলামী দাওয়াত, সাইয়েদ আবুল আ’লা মওদুদীর বই হেদায়েত, সত্যের সাক্ষ্য, ভাঙ্গা ও গড়া, ইসলামী আন্দোলনের মূলভিত্তি, ইসলামমী রেনেসা আন্দোলন, আব্বাস আলী খানের লেখা একটি আদর্শবাদী দলের পতনের কারণঃ তার থেকে বাঁচার উপায়সহ বিভিন্ন বই উদ্ধার করা হয়েছে।
গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম বলেন, এটি ইসলামী ছাত্র শিবিরে আস্তানা বলে ধারণা করা হচ্ছে।
এখান থেকে শিবির নেতাকর্মীরা তাদের কার্যক্রম চালাত বলেও সন্দেহ করা হচ্ছে।
