রাজৈরে শতবর্ষী মন্দিরে আগুন, গ্রেপ্তার ১
মাদারীপুরের রাজৈরে শত বছরের পুরনো কালীমন্দির পোড়ানোর ঘটনায় স্থানীয় এ বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরের দিকে এ ঘটনায় মামলা হয়। সন্ধ্যায় গ্রেপ্তার হন হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ। তার বাড়ি মহেন্দ্রদী গ্রামে।
হরিদাসদী-মহেন্দ্রদী বাজার সংলগ্ন ওই মন্দিরে শুক্রবার ভোররাতে আগুন লাগিয়ে দেয়া হয়। এতে মন্দিরের প্রায় পুরো চালই পুড়ে যায়।
রাজৈর থানার ওসি মোফাজ্জেল হোসেন বলেন, ঘটনায় জড়িত সন্দেহে আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজৈরের এই আগুন তার ধারাবাহিকতা কি না তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। ওসি বলেছেন, তারা বিষয়টি তদন্ত করছেন।
কালীমন্দির পরিচালনা কমিটির সভাপতি উত্তম কুমার ব্যানার্জী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৩টার দিকে মন্দিরে আগুন দেয়া হয়।
