২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় বাল্যবিয়ে: বরসহ ৫ জনের কারাদন্ড

বরগুনায় বাল্যবিয়ের অপরাধে বরসহ পাঁচজনকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2013, 12:47 PM

Updated : 23 Aug 2022, 10:35 AM

বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুস্তাফিজুর রহমান কড়ইতলায় কনের বাড়িতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে শুক্রবার দুপুরে এ দন্ডাদেশ দেন।

সদর উপজেলার তুলশিবাড়িয়া গ্রামের বর সাইফুল ইসলাম স্বপনকে ১৫ দিন, বরের বাবা গোলাম মোস্তফা মৃধাকে এক মাস, কনের চাচা সেলিমকে ১৫ দিন, কনের চাচী শিরিন আক্তারকে ৭ দিন ও তার ভাবী মরিয়ম ইসলাম মারিয়াকে এক মাসের কারাদণ্ড দেয়া হয়।

এছাড়া কনের মা জরিনা বেগমকে এক হাজার টাকা, বিয়ে পড়ানোর কাজী হাফেজ আবুল হাসানকে এক হাজার টাকা, কনের চাচী কল্পনা আক্তারকে এক হাজার টাকা ও বরের চাচা আবদুস সোবাহানকে এক হাজার টাকা জরিমানা করেছে আদালত।