২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাড্ডায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

রাজধানীর বাড্ডায় ট্রাকের ধাক্কায় অটোরিকশা ও মোটরসাইকেল উল্টে এক নারীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2013, 12:23 PM

Updated : 23 Aug 2022, 10:35 AM

বৃহস্পতিবার গভীর রাতে বাড্ডা লিংক রোডে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম খুকু মনি (২৪)। আহতরা হলেন, খুকুর বান্ধবী রুনা (২৪), মোটরসাইকেল আরোহী সিরাজুল (৩০) ও আটোরিকশা চালক অলি হাওলাদার।

ঢাকা মেডিকেল ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক আহতদের বরাত দিয়ে বলেন, বৃহস্পতিবার রাত একটার দিকে খুকুমনি ও রুনা অটোরিকশায় বাড্ডা সাতারকুল এলাকা থেকে দক্ষিণ কেরানীগঞ্জের  হাসনাবাদের বাসায় ফিরছিলেন।
বাড্ডার লিংক রোডে পৌঁছালে একটি দ্রুতগামী ট্রাক একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। মোটরসাইকেলটি একটি অটোরিকশায় ধাক্কা দিলে তা উল্টে যায়। এতে চারজন আহত হন।

পথচারীরা তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে চিকিৎসকরা খুকু মনিকে মৃত ঘোষণা করেন।

আহত তিনজন হাসপাতালে ভর্তি রয়েছেন বলে তিনি জানান।