২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরিণাকুণ্ডু থেকে বোমা-অস্ত্র উদ্ধার

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় হাতবোমা, শটগান ও কয়েকরাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঝিনাইদহ,প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2013, 09:39 AM

Updated : 23 Aug 2022, 10:35 AM

শুক্রবার দখলপুর বাজার সংলগ্ন একটি খড়ির গাদার ভিতর লুকানো অস্ত্রগুলো পাওয়া যায় বলে র‌্যাব জানিয়েছে।

ঝিনাইদহ র‌্যাব ৬ ক্যাম্পের উপ-অধিনায়ক ক্যাপ্টেন আশরাফ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ অভিযানে সাতটি হাতবোমা, একটি বিদেশি শটগান ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।