২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ২১ দোকান ভস্মীভূত

বরিশালের উজিরপুর উপজেলার ধামুরা বাজারে বৃহস্পতিবার রাতে ২১টি দোকান পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরিশাল,প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2013, 09:31 AM

Updated : 23 Aug 2022, 10:35 AM

উজিরপুর ও গৌরনদী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট পৌনে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান উজিরপুর থানার ওসি মো. শাহবুদ্দিন।

উজিরপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোজাম্মেল হোসেন তালুকদার বলেন, রাত ২টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

২১টি দোকান পুড়ে গিয়ে এক কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হবে বলে তিনি জানান।