থানা থেকে গুলি চুরি
রাজশাহীর চারঘাট থানা থেকে এসএমজির (সাব মেশিন গান) দুটি ম্যাগজিনসহ ৬০ রাউন্ড ও চাইনিজ রাইফেলের ৬০ রাউন্ড গুলি চুরি হয়েছে।
চারঘাট থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, বৃহস্পতিবার গভীর রাতে থানা ভবনের ভেতরের একটি কক্ষ থেকে চারটি ট্রাভেল ব্যাগে রাখা গুলিগুলো চুরি হয়।
শুক্রবার ভোরে পদ্মার চর এলাকা থেকে চারটি ব্যাগসহ চাইনিজ রাইফেলের গুলিগুলো উদ্ধার করা সম্ভব হলেও এসএমজির গুলি গুলো পাওয়া যায়নি বলে জানান তিনি।
জেলা পুলিশ সুপার আলমগীর কবীর বলেন, দায়িত্বে অবহেলার কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে।
তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন তিনি।
পুলিশ জানিয়েছে, চুরি যাওয়া গুলিগুলো উদ্ধারে কয়েকটি দল অভিযান চালাচ্ছে।
