নিখোঁজ বাসচালকের সন্ধান দাবিতে নওগাঁয় মানববন্ধন
‘নিখোঁজ’ এক মাইক্রোবাস চালককে উদ্ধারের দাবিতে নওগাঁয় মানববন্ধন করেছে জেলা কার-মাইক্রোবাস চালক কল্যাণ সমিতি।
বৃহস্পতিবার সকাল ১১টায় শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে অংশ নেন নিখোঁজ ফজল হোসেনের সহকর্মীরা।
গত রোববার নওগাঁ শহর থেকে যাত্রী নিয়ে নাটোর যাওয়ার পর থেকে নিখোঁজ রায়েছেন ওই চালক। তার মাইক্রোবাসটিরও সন্ধান পাওয়া যায়নি।
মানববন্ধনে জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক আফছার আলী, কার-মাইক্রোবাস চালক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবু রাহাত, নিখোঁজ চালকের স্ত্রী রোকসানা বেগমসহ শতাধিক শ্রমিক উপস্থিত ছিলেন।
কর্মসূচি থেকে তারা নিখোঁজ ফজলকে উদ্ধারে প্রশাসনের জরুরি পদক্ষেপ দাবি করেন।
