২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘হেফাজত সরাসরি তালেবানের সঙ্গে জড়িত’

হেফাজতে ইসলাম সরাসরি তালেবানের সঙ্গে জড়িত বলে দাবি করেছেন বাংলাদেশ ইসলামি ফ্রন্টের যুগ্ম মহাসচিব স উ ম আবদুস সামাদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2013, 12:28 PM

Updated : 23 Aug 2022, 10:35 AM

বৃহস্পতিবার দুপুরে নগরীর মোমিন রোডের কার্যালয়ে  আহলে সুন্নত ওয়াল জমা’আতের এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

আগামি শনিবার নগরীর লালদীঘী মাঠে সুন্নি সমাবেশ উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এতে আবদুস সামাদ বলেন, “নাস্তিক্যবাদ ও জঙ্গিবাদ দেশ ও ইসলামের জন্য সমান হুমকিস্বরূপ। হেফাজতে যারা আছেন তারা সরাসরি জঙ্গিবাদ ও তালেবানের সঙ্গে জড়িত।”

তিনি জানান, এ অবস্থা থেকে দেশ ও জাতির উত্তরণের জন্য  তাদের প্রচেষ্টা চলছে। লালদীঘী মাঠের মহাসমাবেশ হবে এমনি একটি উদ্যোগ।

সংবাদ সম্মেলনে আহলে সুন্নত ওয়াল জমা’আতের সদস্য সচিব মোছাহেব উদ্দিন বখতিয়ার বলেন,  “ইসলামের নবীর (স.) অবমাননাকারী ব্লগারসহ সকল সীমা লঙ্ঘনকারীর বিরুদ্ধে আমরা এ সমাবেশ আহ্বান করেছি।

“নবী দ্রোহী ওয়াহাবী-মওদুদীবাদ, মানবতার শত্র“ জঙ্গিবাদের বিরুদ্ধে ইসলামের মূলধারা সুন্নি মতাদর্শের আলোকে দেশের বর্তমান প্রেক্ষাপটে সুনিদির্ষ্ট কর্মসূচি ঘোষণা করা হবে এ সমাবেশে।”

ওই সমাবেশে তাদের সুনিদির্ষ্ট ১২ দফা দাবি তুলে ধরা হবে বলেও তিনি জানান।

এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন গাউচিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ, মাওলানা এম এ মতিন, আল্লামা নূর মোহাম্মদ আলকাদেরী, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী প্রমুখ।