বাল্যবিয়ে থেকে বেঁচে গেল কিশোরী
চুয়াডাঙ্গা সদরের কুন্দিপুর গ্রামের এক কিশোরী বল্যবিয়ের হাত থেকে বেঁচে গেছে।
ইউএনও আবুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঝিনাইদহের মহেশপুর উপজেলার আব্দুল হামিদের সঙ্গে দুপুরে কুঁকিয়া চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির এই ছাত্রীর (১৪) বিয়ে হওয়ার কথা ছিল। সব প্রস্তুতিও শেষ করা হয়।
খবর পেয়ে বরপক্ষের লোকজন আসার আগেই তিনি বিয়েবাড়িতে উপস্থিত হন। এরপর ওখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কনে পক্ষকে এক হাজার টাকা জরিমানা করেন।
কিশোরীর নানা বাচ্চু মিয়া জরিমানার টাকা পরিশোধ করেন এবং বিয়ে বন্ধ করার ঘোষণা দেন।
