২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে সংর্ঘষে নিহত ১

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় জমি নিয়ে সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2013, 02:17 PM

Updated : 23 Aug 2022, 10:34 AM

মঙ্গলবার সন্ধ্যায় দুপক্ষের সংঘর্ষ হয়। বুধবার দুপুরে হাসপাতালে দুর্গাপুর ইউনিয়নের বসিনটারী গ্রামের অছির উদ্দিনের ছেলেআব্দুল মজিদ (৩৬) মারা যান।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে আদিতমারী থানার ওসি মোসাব্বেরুল হক বলেন, গন্ধমরুয়া গ্রামের আশরাফ আলীর ছেলে আজিজুল ইসলামের সঙ্গে আব্দুল মজিদের দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে বিরোধ চলছিল।

এর জের ধরে মঙ্গলবার সন্ধ্যায় দু গ্রুপের মধ্যে সংঘর্ষে মজিদসহ উভয়পক্ষের চার জন গুরুতর আহত হয়।

মজিদকে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতাল এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার দুপুরে তার মৃত্যু হয়।

ওসি আরো বলেন, এ ঘটনায় নিহতের বড়ভাই ছবির উদ্দিন বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা দায়ের করেন।

এ মামলায় আট আসামিকে বুধবার বিকালে গ্রেপ্তর করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন, ওই এলাকার আজগার আলীর ছেলে বাদশা আলম (৩১), মোফাজ্জলের ছেলে পিন্টু মিয়া (২৫), আশরাফ আলীর ছেলে তোফাজ্জল হোসেন (৫৬), আশরাফ আলীর ছেলে মোফাজ্জল হোসেন (৫৬), জহির উদ্দিনের স্ত্রী আয়শা খাতুন (৪৬), পিন্টু মিয়ার স্ত্রী আফরোজা খাতুন (২৫), তোফাজ্জলের স্ত্রী  মমতা আক্তার (২৮) ও আজিজুল ইসলামের স্ত্রী কাজলী বেগম (৩৮)।