ফেনীতে ঝড়ে ঘরবাড়ি বিধ্বস্ত
ফেনীর সোনাগাজী উপজেলায় কালবৈশাখী ঝড়ে শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধস্ত হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে চরদরবেশ ও চরচান্দিয়া ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের ওপর দিয়ে ঝড় বয়ে যায়।
ফেনীর জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির খোন্দকার বলেন, ঝড়ে ১৫/২০টি কাঁচা ঘরবাড়ি বিধস্ত হয়েছে। তবে কেউ হতাহত হয়নি।
স্থানীয়রা জানায়, চরদরবেশ ইউনিয়নের আদর্শগ্রাম, দক্ষিণ চরদরবেশ, নুরানী বাজার এলাকা এবং চরচান্দিয়ার মধ্যম চরচান্দিয়া, দক্ষিণ চরচান্দিয়া, দক্ষিণ পূর্ব চরচান্দিয়া গ্রামের শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধস্ত হয়েছে।
সেইসঙ্গে গাছপালা ও ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঝড়ের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান বকাউল, সোনাগাজী মডেল থানার ওসি সুভাস চন্দ্র পাল, উপজেলা ত্রাণ ও পূর্ণবাসন প্রকল্প কর্মকর্তা মিল্টন দস্তিদার, দরদরবেশ ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও চরচান্দিয়া ইউপি চেয়ারম্যান শামছুদ্দিন খোকন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।
