নোয়াখালীতে ঝড়ে ঘরবাড়ি বিধ্বস্ত
নোয়াখালীর সুবর্ণচর, হাতিয়া ও কোম্পানীগঞ্জ উপজেলায় বুধবার কালবৈশখী ঝড়ে বহু কাঁচা ঘরবাড়িসহ নানা স্থাপনা বিধ্বস্ত হয়েছে।
আধাঘণ্টাব্যাপী এ ঝড়ে চারটি গ্রামের কাঁচা ঘরবাড়ি, একটি বাজারের কয়েকটি দোকান ঘর সম্পূর্ণ ও আংশিক ক্ষতিগ্রস্ত হয়।
এছাড়া সোলেমান বাজার ও ইদ্রিজ বাজারে দুটি মাদ্রাসা ভেঙে গেছে বলেও তিনি জানান।
জেলা প্রশাসক মো. সিরাজুল ইসলাম বলেন, একই সময়ে ঝড়ে হাতিয়া ও কোম্পানীগঞ্জ উপজেলায় কিছু কাঁচা ঘরবাড়ি ও ফসলের ক্ষতি হয়েছে।
বেলা ১টার দিকে জেলা প্রশাসক মো. সিরাজুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্মন করেছেন।
এ সময় তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ দেড় লাখ টাকা বিতরণ করা হয় এবং ৫০ বান্ডিল টিন ও ৫ টন চাউল বরাদ্দ দেয়া হয়।
