২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে এক জনের মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2013, 08:06 AM

Updated : 23 Aug 2022, 10:34 AM

মাওনা হাইওয়ে থানার পরিদর্শক ছানোয়ার হোসেন জানান, দুর্ঘটনায় নিহত কাতরিন (৫৭) কঙ্গোতে শান্তিরক্ষা মিশনে কর্মরত জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার সুমার মা এবং নেত্রকোনার কালমাকান্দা থানার বড়ুয়াকোনা এলাকার ফিউফিল হাজংয়ের স্ত্রী।

ছানোয়ার জানান, ঢাকা থেকে একটি মাইক্রোবাস নিয়ে কাতরিন ও সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনের (পিএস) টাইগার জামিল পরিবারসহ ময়মনসিংহে যাচ্ছিলেন।

পথে সকাল সাড়ে ৭টার দিকে ভবানীপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা এনা পরিবহনের একটি বাসের সঙ্গে মাক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মারা যান কাতরিন।

আহত হন জামিল, তাঁর স্ত্রী রেখা ও গাড়ির চালক খালেকুজ্জামান। তাদের শ্রীপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।

ছানোয়ার হোসেন জানান, সকাল ৭টার দিকে আরেকটি গাজীপুরের রাজেন্দ্রপুরে আরেকটি দুর্ঘটনায় ৫ জন আহত হয়।

তিনি জানান, কাপাসিয়াগামী সম্রাট পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও একটি মাইক্রোবাসের মুখোমুখি সংর্ঘষে মাইক্রোবাসের যাত্রী শাহজাহান (৫০), তার স্ত্রী সামছুননহার (৪৫), ছেলে শাওন (১৬), হাফিজ উদ্দিন ও গাড়িচালক রিপন (৩৫) গুরুতর আহত হয়। তাদের গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।