২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় সিরাজগঞ্জ স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্বেচ্ছাসেবক দলের এক নেতার মৃত্যু হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2013, 06:29 AM

Updated : 23 Aug 2022, 10:34 AM

নিহত নাজমুল কায়েস লিটন (৪৫) সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

তিনি শহরের সয়াধানগড়া নতুনপাড়া মহল্লার শহিদ মাস্টারের ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত ১০টার দিকে শহরের ধানবান্দি এলাকায় লিটনের মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে। এতে লিটন ও তার সঙ্গে থাকা জেলা আওয়ামী যুবলীগের সভাপতি মঈন উদ্দিন খান চিনু (৪৮) আহত হন।

সিরাজগঞ্জ সদর থানার ওসি রফিকুল ইসলাম খান জানান, গুরুতর আহত লিটনকে প্রথমে সিরাজগঞ্জ সদর হাসপাতলে ও পরে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

অবস্থার অবনতি হলে গভীর রাতে ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়।

আহত চিনুকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।