২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে নারী ও শিশু এসিডদগ্ধ

গোপালগঞ্জে সন্তানসম্ভবা এক নারী এবং এক শিশুকে এসিড মেরেছে দুর্বৃত্তরা।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2013, 01:57 PM

Updated : 23 Aug 2022, 10:34 AM

মুকসুদপুর উপজেলার জলিরপাড় খেয়াঘাটে সোমবার রাতে এ হামলায় আহত লাকি মণ্ডল (২২) কোটালীপাড়া উপজেলার ছিটকীবাড়ি গ্রামের সজল কুমার রায়ের স্ত্রী।

অপর আহত মন্দিরা শরত মণ্ডলের মেয়ে। সে স্থানীয় একটি স্কুলে প্রথম শ্রেণিতে পড়ে।

পুলিশ জানিয়েছে, এসিডে লাকির শরীরের বিভিন্ন স্থান ও মন্দিরার পা ঝলসে গেছে। তাদের রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় মঙ্গলবার দুপুরে মুকসুদপুর থানায় একটি মামলা হয়েছে।

মুকসুদপুরের সিন্ধিয়াঘাট পুলিশ ফাঁড়ির এসআই আবুল বাশার বলেন, মন্দিরাকে নিয়ে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি যাওয়ার পথে সোমবার রাত ৮টার দিকে জলিরপাড় খেয়াঘাটে বঙ্গবন্ধু ক্লাবের পেছনে দুর্বৃত্তরা লাকিকে লক্ষ্য করে এসিড ছোঁড়ে।

এ ঘটনায় সঞ্জয় বাড়ৈ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।