দুর্গাপুরে কৃষকের গলাকাটা লাশ উদ্ধার
রাজশাহীর দুর্গাপুর থেকে এক কৃষকের মাথাবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
দুর্গাপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, সকালে কৃষকরা কাজে যাবার সময় কাঁঠালবাড়ীয়া গ্রামের একটি ফসলের খেতে মাথাবিহীন একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। তবে লাশের মাথা এখনো পাওয়া যায়নি।
গত ১০ মার্চ রাতে দুর্গাপুর উপজেলার আমগাছি গ্রামে এক কৃষকের মাথা কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা। আব্দুল হান্নান নামের ওই কৃষকের মাথাও উদ্ধার করতে পারেনি পুলিশ।
