পদ্মায় দুই স্পিডবোটের সংঘর্ষে নিহত ১
পদ্মায় মাওয়া-কাওরাকান্দি নৌপথে দুটি স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছে। নিখোঁজ আছে আরও চার জন।
ওসি জানান, মঙ্গলবার সকালে মুন্সীগঞ্জের শ্রীনগর থানা পুলিশ মাওয়াঘাট এলাকা থেকে এক নারীর লাশ উদ্ধার করে। বাকি নিখোঁজদের সন্ধানে উদ্ধারকাজ চলছে।
দুর্ঘটনায় আহত ১০ যাত্রীকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
নিষেধাজ্ঞা অমান্য করে রাতে স্পিডবোট দুটি চলছিল বলে ওসি জানান।
