২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবি থেকে শিবিরের ১৭ নেতাকর্মী আটক

গোপন বৈঠক করার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের ১৭ নেতাকর্মীকে আটক করেছে র‌্যাব।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2013, 02:36 PM

Updated : 23 Aug 2022, 10:33 AM

সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর ফটকের পাশের ‘শান্তিনীড়’ ছাত্রবাস থেকে তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার প্রচার সম্পাদক মহসিন আলম সাইমুমও রয়েছেন।

এই সময় ওখান থেকে লোহার রড, জেহাদি বই ও বিভিন্ন নথিপত্র উদ্ধার করা হয় বলে র‌্যাব জানিয়েছে।

র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আনোয়ারুল লতিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন খবরে জানা যায়- ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা ওই ছাত্রবাসে বৈঠক করে নাশকতার পরিকল্পনা করছিল।

এরপর সন্ধ্যা পৌনে ৬টায় সেখানে অভিযান চালানো হয়।

আটকদের জিজ্ঞাসাবাদের পর মতিহার থানায় হস্তান্তর করা হবে বলেও তিনি জানান।