২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুলাউড়ায় কালবৈশাখী, দু’শ বাড়ি ক্ষতিগ্রস্ত

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় কালবৈশাখী ঝড়ে অন্তত দু’শ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2013, 01:58 PM

Updated : 23 Aug 2022, 10:33 AM

সোমবার বেলা ৩টায় জয়চণ্ডী, ভুকশিমইল, পৌরসভা, ব্রাম্মণবাজার, বরমচাল ও ভাটেরা ইউনিয়নে এ ঝড় আধঘণ্টা স্থায়ী ছিল।

এ সময় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাও ভেঙে পড়ে।   

জয়চন্ডী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কমর উদ্দিন আহমদ কমরু বলেন, শুধু তার ইউনিয়নে শতাধিক ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়ে গেছে।

কয়েকহাজার গাছপালাসহ ক্ষেতের ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) কুলাউড়ার নির্বাহী প্রকৌশলী স্বাগত সরকার বলেন, ঝড়ে কুলাউড়া উপজেলার বিদ্যুৎ ব্যবস্থা তছনছ হয়ে গেছে। পৌর এলাকায় গাছপালা উপড়ে পড়ে কয়েকটি স্থানে বিদ্যুতের তার ছিঁড়ে গেছে।

কবে নাগাদ মেরামত কাজ সম্পন্ন হবে এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে সে ব্যাপারে কিছু জানাতে পারেননি তিনি ।