‘শিক্ষার সুযোগ প্রতিবন্ধী শিশুদের অধিকার’
প্রতিবন্ধী শিশুদের স্বাবলম্বী করে গড়ে তুলতে ব্যক্তিগত ও বেসরকারি পর্যায়ে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
শনিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের সম্মেলন
কক্ষে আয়োজিদ ‘দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে ব্রেইল বই বিতরণ’ শীর্ষক এক
অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
মন্ত্রী বলেন, প্রতিবন্ধী শিশুদের স্বাবলম্বী করে গড়ে তুলতে
বিভিন্ন এনজিও, বেসরকারি প্রতিষ্ঠান, ব্যক্তিগত ও সরকারি অনুদান একত্রিত
করে একটি বড় ধরনের কার্যক্রম গ্রহণ করতে হবে। শুধু সরকারের একার পক্ষে
এটা সম্ভব নয়।
প্রতিবন্ধী শিশুদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান জানিয়ে
নাহিদ বলেন, অন্য সব শিশুর মতোই শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ
পাওয়া প্রতিবন্ধী শিশুদের অধিকার।
অনুষ্ঠানে জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড এর ৯ম-১০ম শ্রেণীর বিষয়ভিত্তিক ১০
টি বই ব্রেইলে রূপান্তর করে ৩০ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিবন্ধী
শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য মোহাম্মদ ফরাসউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অারো বক্তব্য রাখেন ড. সৈয়দ আকতার হোসেন, ঢাবি অ্যালামনাই
এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. রকিব উদ্দিন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের
অতিরিক্ত সচিব নাসিমা বেগম প্রমুখ।
২০১১ সালে ড. সৈয়দ আকতার হোসেন ও তার গবেষক দল সফলভাবে বাংলা থেকে
ব্রেইলে রূপান্তরের সফটওয়্যার উদ্ভাবন করেন। এতে পৃষ্ঠপোষকতা করেন মেহাম্মদ ফরাসউদ্দিন। আর্থিক অনুদান দেয় ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক লিমিটেড।
