নরসিংদীতে পিস্তলসহ ৩ সন্ত্রাসী গ্রেপ্তার
নরসিংদীতে তিন সন্ত্রাসীকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার দুপুরে নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের তেতুলিয়া গ্রামের কবির হ্যান্ডলুম ফ্যাক্টরীর সামনে থেকে একটি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ মোসাদ্দেক (২১), জাহাঙ্গীর (২২), ও অলিউল্লাহকে (২৬) গ্রেপ্তার করা হয়।
নরসিংদী সদর মডেল থানার ওসি আসাদুজ্জান জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পুলিশ পরিদর্শক আব্দুল আজিজ হাওলাদার ও তার দল ঘটনাস্থল থেকে এই ৩ সন্ত্রাসীকে একটি মোটরসাইকেলসহ আটক করে এবং একটি পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করে ।
এ ব্যাপারে নরসিংদী সদর মডেল থানায় মামলা দায়ের হয়েছে।
