২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাশকতার আশঙ্কায় রাবির হলে তল্লাশি

পহেলা বৈশাখে নাশকতার আশঙ্কায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিনটি আবাসিক হলে তল্লাশি চালিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাজশাহী বিশ্ববিদ্যালয়,প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2013, 10:47 AM

Updated : 23 Aug 2022, 10:33 AM

শনিবার সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত শহীদ সোহরাওয়ার্দী, সৈয়দ আমীর আলী ও হবিবুর রহমান হলে তল্লাশি চালানো হয়।

তবে এ সময় কোনো অস্ত্র উদ্ধার করা যায়নি বলে পুলিশ জানিয়েছে।

মতিহার থানার ওসি অসিত কুমার ঘোষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পহেলা বৈশাখে ইসলামী ছাত্র শিবির ক্যাম্পাসে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে- এমন গোয়েন্দা তথ্য পেয়ে এ তিন হলে তল্লাশি চালানো হয়।

অভিযানে হবিবুর রহমান হলের সামনে থেকে তিন বহিরাগতকে আটক করা হলেও জিজ্ঞাসাবাদের পর তাদের ছেড়ে দেয়া হয়েছে বলে তিনি জানান।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তারিকুল হাসান মিলন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ক্যাম্পাসে কেউ যেন কোনো বিশৃঙ্খলা তৈরি করতে না পারে সে ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।

পহেলা বৈশাখে নাশকতা হতে পারে বলে তাদের হাতে তথ্য এসেছে বলও তিনি জানান।