২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হোয়াইট হাউজের প্রেস ব্রিফিংয়ে সংখ্যালঘুদের নিরাপত্তা প্রসঙ্গ

বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার জরুরি হস্তক্ষেপ চেয়ে ওয়াশিংটনে বিক্ষোভের বিষয়টি স্থান পেয়েছে হোয়াইট হাউজের প্রেস ব্রিফিংয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2013, 07:43 PM

Updated : 25 Apr 2022, 06:35 PM

বৃহস্পতিবার প্রেস ব্রিফিংয়ে হোয়াইট হাউজের সামনে বিক্ষোভ নিয়ে ওবামা সরকারের মন্তব্য সম্পর্কে জানতে চান এক সাংবাদিক।

জবাবে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জে কার্নি বলেন, নির্দিষ্ট করে এই বিক্ষোভ নিয়ে প্রেসিডেন্ট অবগত নন। তবে যুক্তরাষ্ট্র প্রশাসন সব সময় বিশ্বের সব দেশের সব শ্রেণির মানুষের মৌলিক অধিকার সম্পর্কে সজাগ।

বুধবার হোয়াইট হাউজের সামনে বিক্ষোভ সমাবেশ শেষে কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেয় বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ যুক্তরাষ্ট্র শাখা।

স্মারকলিপিতে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তায় জরুরি হস্তক্ষেপ চেয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার হস্তক্ষেপ চাওয়া হয়।

পুরনো খবর:

সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা চেয়ে ওবামাকে স্মারকলিপি