২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে কারখানার গুদামে আগুন

গাজীপুরে একটি কারাখানার গুদাম আগুনে পুড়ে গেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2013, 02:01 PM

Updated : 23 Aug 2022, 10:33 AM

শুক্রবার বেলা তিনটার দিকে সদর উপজেলার বাংলাবাজার এলাকায় পারটেক্স ডেনিম কারখানার গোডাউনে আগুন লাগে।

গাজীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নেভায়।

গাজীপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু জাফর আহমেদ বলেন, বেলা তিনটার দিকে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সাথে সাথে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

তিনি বলেন, আগুনে গুদামে থাকা বিপুল পরিমাণ পরিত্যক্ত সুতা, কাপড়, কোণ ও কার্টন পুড়ে গেছে।

বিকাল সাড়ে ৫টার দিকে আগুন পুরাপুরি নিভিয়ে ফেলেন দমকল কর্মীরা।